প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
বাতিটা জ্বলছে
বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)
শ্যামা পদ দে
৬
১
১৩
প্রোফাইল পিকচারে আটকে গেছে চোখ...
সেই কবে থেকেই...।
ইতস্তত আঙুলে দ্বিধা মাখা সন্তর্পণ রিকোয়েস্ট
দেয়ালের আগেই মুহুর্মুহু নোটিফিকেশন মনে মনেই
অজান্তেই ট্যাগ হাজার ভালোবাসার ছবি ...।
ডিজিটাল পথ চাওয়ার শুরু...
হঠাৎ স্ত্যি নোটিফিকেশন " ইউ আর নাউ...... "
হাতে চাঁদ না চাঁদে পৌঁছানো ভাবতে ভাবতেই
জ্বলে উঠে সবুজ বাতি...।
সূর্যোদয় এর ঢঙে প্রথম শুভকামনার স্ট্যাটাস
তারপর ক্রম বাক্স বিনিময়েই হৃদয় বদল ।
এরপর বদল স্ট্যাটাস, পিকচার, লাইফ ইভেন্ট, রিলেশনশিপ ...
বদলায় না মৌন-মুখর ইনবক্স টুকু...
ব্যস্ত আঙুলের হার্দিক কথোপকথন...।
ইনবক্সেই বাঁচে, কাঁদে, হাসে ভালোওবাসে, দৃশ্যমান শব্দে ...
স্বপ্নের জালবোনা, প্রতীক্ষার দিনগোনা,
ভাবী নীড়ের ভিতে কল্পনার ইঁট গাঁথা, সব সব ...।
পৃথিবীর ঘূর্ণন গতির নিয়মে সকাল, দুপুর, রাত...
কিন্তু তার পৃথিবী থেমে গেছে সবুজ বাতি ও নিঘুম চোখের পাতায়।
এতদিন হয়তো সূর্য উঠেছিল কিন্তু খেয়াল করেনি...
প্রথম আঁধার প্রভাত নজরে পড়ল সেদিন সবুজ বাতিটা আর জ্বলেনি
অপলকে চেয়ে চেয়ে কেটে যায় কয়েকশো সৌরবছর...।
কিন্তু সামনের দেওয়ালে জোনাকিটার মতোই
আজও পথ চেয়ে তার স্মৃতির সবুজ বাতিটা জ্বলছে... ।।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z
খুব ভালো লিখেছেন,অপলক চেয়ে চেয়ে কেটে গেছে কয়েকশো সৌর বছর’??? শুভ কামনা আর একটা ডিজিটাল ভোট দিয়ে আমিও রইলাম কখন আসবেন আমার গল্প আর কবিতার পাতায়, আমন্ত্রণ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ নভেম্বর, ২০১৬
তৌহিদ উল্লাহ শাকিল N/A
ফেইসবুক নিয়ে এই প্রজন্মের প্রতিচ্ছবি তুলে ধরেছেন কবিতা বেশ ভাল হয়েছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ নভেম্বর, ২০১৬
তৌহিদ উল্লাহ শাকিল N/A
ফেইসবুক নিয়ে এই প্রজন্মের প্রতিচ্ছবি তুলে ধরেছেন কবিতা বেশ ভাল হয়েছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ নভেম্বর, ২০১৬
জলধারা মোহনা
দারুণ, দারুণ, দারুণ লিখেছেন ☺
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ নভেম্বর, ২০১৬
শ্যামা পদ দে
নিরন্তর শুভেচ্ছা বন্ধু !!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ ঘণ্টা আগে
গোবিন্দ বীন
প্রথম আঁধার প্রভাত নজরে পড়ল সেদিন সবুজ বাতিটা আর জ্বলেনি অপলকে চেয়ে চেয়ে কেটে যায় কয়েকশো সৌরবছর...। কিন্তু সামনের দেওয়ালে জোনাকিটার মতোই আজও পথ চেয়ে তার স্মৃতির সবুজ বাতিটা জ্বলছে ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ নভেম্বর, ২০১৬
শ্যামা পদ দে
আপ্লুত হলাম বন্ধু ,অনেক শুভেচ্ছা রইলো ...।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ নভেম্বর, ২০১৬
জয় শর্মা (আকিঞ্চন)
জ্বলুক...! সুন্দর কবিতায়- 'মুগ্ধতা'।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ নভেম্বর, ২০১৬
শ্যামা পদ দে
শুভেচ্ছা বন্ধু ...। আমার পাতায় আমন্ত্রণ ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ নভেম্বর, ২০১৬
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৩ অক্টোবর - ২০১৩
গল্প/কবিতা: ৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী